ন্যান্সির মেয়ে নায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

আবারও মেয়ের মা হয়েছেন সংগীতশিল্পী ন্যান্সি। গত বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়।
রাতে মুঠোফোনে ন্যান্সি জানান, তিনি মেয়ের নাম রেখেছেন নায়লা। তাঁরা দুজনই সুস্থ আছেন। গতকাল শুক্রবার ন্যান্সিকে শুভেচ্ছা জানাতে অনেকেই হাসপাতালে ভিড় করেন। গত ৪ মার্চ নাজিমুদ্দিন জায়েদের সঙ্গে ন্যান্সির বিয়ে হয়।
ন্যান্সির প্রথম সংসারে আরেকটি মেয়ে আছে। নাম রোদেলা।