ন্যাশভিলে বঙ্গ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে এবারই প্রথম আয়োজন করা হচ্ছে ‘আঞ্চলিক বঙ্গ সম্মেলন’। ১৬ থেকে ১৮ জুলাই তিন দিনের এই আয়োজনে অংশ নেবেন ভারত থেকে বাবুল সুপ্রিয়, লোপামুদ্রা মিত্র, রূপম ও তাঁর ব্যান্ড ফসিলস, সৌনক চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রানী দত্ত, অনিরুদ্ধ রায়চৌধুরী এবং বাংলাদেশ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমানসহ আরও অনেকে। থাকবে চলচ্চিত্র প্রদর্শনীও। বুধবার কলকাতায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান গ্রেটার ন্যাশভিলের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের মুখপাত্র সুপ্তি মালদাস। এ সময় আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়কারী রামাদিত্য রায় ও শিল্পীরা। সংবাদ সম্মেলনে এই উত্সবের লোগো উন্মোচন করা হয়।