ন্যাড়া মাথা সঞ্জয়
মুম্বাইয়েঅগ্নিপথ ছবির প্রথম দুই দিনের শুটিং ভালোই চলছিল। মুশকিল হলো দিউ শহরে গিয়ে। সেখানে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস। চরিত্রের খাতিরে অভিনেতা সঞ্জয় দত্তের মাথা ন্যাড়া করার দরকার ছিল। কিন্তু পরবর্তী ছবির কথা ভেবে সে পথে এগোলেন না। তার বদলে নিলেন বিশেষ মেকআপ। সমস্যা তাতেও মিটল না। প্রচণ্ড গরমে মেকআপ গলে গলে মুখের ওপর পড়তে লাগল। বিরক্ত হয়ে চুল চেঁছে ফেলার সিদ্ধান্ত নিলেন সঞ্জয়। স্ত্রী মান্যতার সঙ্গে কথা বললেন। কিন্তু বাদ সাধলেন ব্যবসায়িক ব্যবস্থাপক। তাঁর যুক্তি, এই ছবির খাতিরে না-হয় তিনি ন্যাড়া হলেন, কিন্তু পরের ছবিগুলোর অবস্থা কী হবে! সমস্যা সমাধানে সুদূর হলিউড থেকে উড়ে এলেন বিখ্যাত পরচুলা-নির্মাতা ভিক্টোরিয়া উড এবং ‘হ্যাঁ’ সূচক মাথা নাড়লেন। অর্থাৎ পরবর্তী ছবিগুলোর জন্য যেমন দরকার তেমনি পরচুলা তিনি সঞ্জয়ের জন্য বানিয়ে দিতে পারবেন। এ কথা শুনে সংশয় ঝেড়ে ফেলে ন্যাড়া হয়ে গেলেন সঞ্জয়। ওয়েবসাইট।