ন্যাড়া মাথায় রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং
রণবীর সিং

রাম-লীলার সেই লম্বা চুল আর গোঁফ ছেঁটে হাল ফ্যাশনে ফিরেছেন রণবীর সিং। সেই নতুন লুকের বয়স খুব বেশি দিন হয়নি। এরই মধ্যে বলিউডের বাতাসে নতুন গুঞ্জন। যেই বানশালীর জন্য চুল আর গোঁফ একসময় বড় করেছিলেন রণবীর, তাঁর জন্যই এবার ন্যাড়া হতে যাচ্ছেন তিনি। সঞ্জয়লীলা বানশালীর নতুন ছবি বাজিরাও মাস্তানিতে বাজিরাও চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর সিং। এ ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, চুক্তিপত্রে স্পষ্ট লেখা আছে ন্যাড়া হওয়ার বিস্তারিত।