নড়াইলে বসন্ত উৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফাগুন শুধু বনে বনে, পাতায় পাতায় নয়। ছড়িয়ে পড়েছে মনে মনে, শিরায়-উপশিরায়।’ কবির এ বাণীকে সামনে রেখে বসন্ত উৎ সব উদ্যাপন পর্ষদ গতকাল শুক্রবার সুলতান মঞ্চের চত্বরে দিনব্যাপী এক অনুষ্ঠানমালার আয়োজন করে। সকালে সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ পরিমল মজুমদার অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রভাতী সংগীতের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেলে মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী। সন্ধ্যায় শ্রুতি ও ছন্দ সংগীত নিকেতনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।