নড়াইলে বিজয় সরকার স্মরণে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিয়াল বিজয় সরকার স্মরণে আজ নড়াইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমী নড়াইলের ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানের শুরুতে থাকছে আলোচনা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়গীতি পরিবেশন করবেন শিল্পী মৃত্যুঞ্জয় রায়, মঙ্গল রায়, চম্পা সিংহ প্রমুখ।