নয় বছর পর পূজায় শ্রেয়ার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় বছর পর পূজার অ্যালবামের জন্য গান করলেন শ্রেয়া ঘোষাল, বাংলায়। অ্যালবামের নাম মন কেমনের স্টেশন। তিনি বললেন, ‘আমার বন্ধুরা এই অ্যালবামের গানগুলো শুনেছেন। তাঁরা খুব পছন্দ করেছেন। ভক্তদের প্রতিশ্রুতি দিচ্ছি, এ ধরনের গান সামনে আরও করব।’ সচরাচর বাংলা ছবিতে যে ধরনের গান করেন, তা থেকে ভিন্ন কিছু করতে চেয়েছিলেন শ্রেয়া। তিনি মনে করেন, এই অ্যালবাম তাঁকে সেই সুযোগ করে দিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।