নয় বছরে বৈশাখী টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নয় বছরে পা রাখছে বৈশাখী টেলিভিশন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করা হয়। আজ বেলা ১১টায় কেক কাটবেন দেশের রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিশিষ্টজনেরা। দিনভর শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বৈশাখী টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে নানা অনুষ্ঠান।
নানা চড়াই-উতরাই, সাফল্য ও সংকটে বৈশাখী টেলিভিশনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল।