নয় মাস পর সেলিম আল দীনের 'হরগজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালে মানিকগঞ্জ জেলার হরগজে সংঘটিত প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২-এ সেলিম আল দীন হরগজ নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সেই ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। নয় মাস পর নাট্যাচার্য সেলিম আল দীন রচিত কালজয়ী সৃষ্টি হরগজ-এর মঞ্চায়ন হলো গতকাল। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।