নয় রূপে বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদীপ্ত চট্টোপাধ্যায় পরিচালিতপাঙ্খ ছবিতে নয় রূপে দেখা যাবে বলিউড-তারকা বিপাশা বসুকে। ২ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে। এতে অভিষেক ঘটবে নতুন নায়ক ম্যারাডোনা রেবেলোর। সঞ্জয় গুপ্ত প্রযোজিত এ ছবিতে নায়কের কল্পনার ওপর ভিত্তি করে বিপাশার নয়টি রূপ আবর্তিত হবে। এর আগে অপর বলিউড-তারকা প্রিয়াংকা চোপড়া হোয়াটস ইয়োর রাশি ছবিতে ১২টি চরিত্রে অভিনয় করেন। ছবিতে রেবেলো এমন চরিত্রে রয়েছেন, যিনি ছোটকালে বিভিন্ন ছবিতে নারী চরিত্রে অভিনয় করেন। বড় হয়ে তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। এ সময় এক ধরনের দ্বন্দ্ব কাজ করে তাঁর ভেতর। আর তখন এক কাল্পনিক অভিনেত্রীর প্রেমে পড়েন তিনি। ওয়েবসাইট।