নয় সংগঠনের বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রক্তে রাঙা বিজয় আমার’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, চলচ্চিত্র সংসদ, ডিবেটিং সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, টুরিস্ট সোসাইটি, স্পন্দন ’৭১, স্লোগান ’৭১, সাংস্কৃতিক ইউনিয়ন ও ব্যাকবেঞ্চারস। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রয়েছে মানববন্ধন, রাজাকারদের কুশপুত্তলিকা দাহ, ফানুস ওড়ানো, বিজয়মুহূর্ত উদ্যাপন ইত্যাদি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি চত্বরের (ভিসি চত্বর) অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আগামী ১৫ ও ১৬ তারিখও দিনব্যাপী অনুষ্ঠানমালা চলবে।