নয়া পড়শি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান, জেসিকা সিম্পসন, পেনেলোপে ক্রুজের মতো তারকাদের একটা জায়গায় বেশ মিল আছে; সেটা হলো, তাঁরা সবাই একই জায়গায় বসবাস করেন। অর্থাৎ হলিউডের নামীদামি এই অভিনেত্রীরা একে অন্যের পড়শি। তাঁদের সবার বাড়ি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। এবার সেখানে নতুন বাড়ি কিনেছেন অর্থাৎ নিকোল, জেসিকা ও পেনেলোপেদের নতুন পড়শি হয়েছেন অভিনেত্রী ক্যামেরন ডায়াজ। পাক্কা এক কোটি ডলার দিয়ে পাঁচ হাজার বর্গফুটের বাড়িটি কিনেছেন চার্লিস অ্যাঞ্জেলস ছবির এই তারকা। সুইমিং পুল, টেনিস খেলার কোর্ট—সবই আছে আলিশান ওই বাড়িতে। ওয়েবসাইট।