নয়া বিতর্কে কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে করন জোহরের টক শোতে রণবীর কাপুরকে নিয়ে কথা বলে বিতর্কে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দিপীকা। এবার করন জোহরের সেই শোতে কথা বলে বিতর্কে পড়েছেন কারিনা কাপুর। বলিউডে বর্তমানে এক নম্বর নায়িকা কে, এ কথার উত্তর দিতে গিয়েই বিতর্কের সূত্রপাত।করন জোহরের প্রশ্নের উত্তরে কারিনার সাফ জবাব, অন্য কেউ নয়। আমিই হচ্ছি এখন বলিউডের এক নম্বর নায়িকা। আর দ্বিতীয় স্থানে এলেও আসতে পারে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। এ রকম কথা বলার পরই করন জোহরের অপর এক প্রশ্নের উত্তরে কারিনা জানালেন, এ মুহূর্তে বলিউডের সবচেয়ে যৌন আবেদনময় অভিনেতাদের নাম। তাঁর মতে, বর্তমানে বলিউডে সবচেয়ে বেশি যৌন আবেদনময় অভিনেতা হলেন শহিদ কাপুর। ওই তালিকায় শহিদের পরই যথাক্রমে আছেন অর্জুন রামপাল, ইমরান খান, জন আব্রাহাম ও হূতিক রোশন। তালিকায় প্রেমিক সাইফ আলী খানকে না রাখায় অনেকেই হতবাক হয়েছেন। তাও আবার বিষয়টা সাইফ আলী খানের সামনে ঘটার কারণেই। এ ধরনের মন্তব্যে অনেকেই ভাবতে শুরু করেছেন, তাহলে কি কারিনা আবার পুরোনো প্রেমিকের কাছে ফিরে যাচ্ছেন?