নয়া ‘মিশন ইম্পসিবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশন ইম্পসিবল আর টম ক্রুজের নাম একসূত্রে গাঁথা হয়ে গেছে আজ বহুদিন। সেই মিশন ইম্পসিবল সিরিজ নিয়ে কোনো ঘোষণা টম ক্রুজের কাছ থেকে আসবে, সেটাই স্বাভাবিক। হয়েছেও তাই। গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সিরিজের পরবর্তী ছবির নাম ঘোষণা করলেন টম ক্রুজ। না, অন্য সিনেমাগুলোর পরের পর্ব বা সিক্যুয়েলের বেলায় যা হয়, তা ঘটছে না এই ছবিতে। তাই মিশন ইম্পসিবল ফোর নয়। অ্যাকশন ধাঁচের এই সিরিজের সামনের ছবিটির নাম হবে মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল।‘আমি সব সময় চেয়েছি, শেষে সংখ্যা দিয়ে যেন ছবিটার নাম না হয়। কারণ সত্যিকার অর্থে এই সিরিজের ছবিগুলোকে কখনো সিক্যুয়েল হিসেবে দেখি না আমি।’ বলেছেন ক্রুজ। ঘোস্ট প্রটোকল মুক্তি পাবে সামনের বছরের শেষ মাসে। ওয়েবসাইট।