পঁচিশে বৈশাখের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঁচিশে বৈশাখ উপলক্ষে দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করেছে রবীন্দ্রসংগীতের অডিও অ্যালবাম। তার মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটির খবর দেওয়া হলো এখানে।লেজার ভিশন থেকে এসেছে লাইসা আহমদের গাওয়া অ্যালবাম প্রভু আমার প্রিয় আমার। এতে তিনি গেয়েছেন ১০টি গান। এর সংগীতায়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। জলি রহমানের আয়রে পাগল অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। ফাল্গুনের দিনে অ্যালবামটি কামাল আহমেদের। এতে দুটি গানে শিল্পীর সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর। অগ্নিবীণা বের করেছে রক উইথ রবীন্দ্রনাথ। এতে গান করেছেন জেড এ তুষার, মৌ, তনিমা, বাঁধন ও সুমন। যুক্তরাষ্ট্র-প্রবাসী সফটওয়্যার প্রকৌশলী আহমাদ মোস্তফা আলমের গান নিয়ে এসেছে মোর ভাবনারে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম। অ্যালবামটির নাম সে এক বাঁশিওয়ালা। এটি প্রকাশ করেছে আবৃত্তিমেলা।