পঁচিশে মার্চের রাতের গল্প নিয়ে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে প্রতিরোধ গড়ে তোলেন রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি সদস্যরা। সংগঠিত হয় ভয়াবহ প্রতিরোধযুদ্ধ। বাঙালি পুলিশের সেই সাহসিকতার গল্প নিয়ে তৈরি হলো মঞ্চনাটক। নাম রাজারবাগ ’৭১। এখানে অভিনয় করছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রযোজিত নাটকটির গবেষণা, রচনা ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি।