পঙ্কজ মল্লিকের অপ্রকাশিত গান প্রকাশের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পী পঙ্কজ কুমার মল্লিকের অন্তত হাজার তিনেক গান একেবারেই অপ্রকাশিত থেকে গেছে। এর মধ্যে আছে পঙ্কজ কুমার মল্লিকের নিজের গান এবং রবীন্দ্রসংগীত। প্রায় এক হাজার গান তিনি ব্যক্তিগতভাবে রেকর্ড করেছিলেন। বিভিন্ন কারণে সেগুলো আর প্রকাশ করা হয়নি। এবার সেসব গান প্রকাশের উদ্যোগ নিয়েছে কলকাতার পঙ্কজ কুমার মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন। সংগঠনটি গড়েছেন পঙ্কজ কুমার মল্লিকের নাতি-নাতনিরা।এই সংগঠন সূত্রে জানা গেছে, মাত্র ১৮ বছর বয়সে প্রথম রেকর্ড করা হয়েছিল পঙ্কজ কুমার মল্লিকের গান। চলচ্চিত্রেও রবীন্দ্রসংগীতের ব্যবহার শুরু করেন তিনি। দীর্ঘ ৫০ বছরের সংগীতজীবনে তিনি অন্তত পাঁচ সহস্রাধিক গানের সুর ও সংগীতায়োজন করেছিলেন। গুজরাটি, তামিল ও হিন্দি ভাষায় রবীন্দ্রনাথের গান অনুবাদ করেন তিনি।