পছন্দের চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে মনে এত দিন এমনই একটি চরিত্র খুঁজছিলেন। এবার পেয়ে আর হাতছাড়া করলেন না অভিনেতা হ্যারিসন ফোর্ড। এক্সট্রা অর্ডিনারি মিজারস ছবিতে একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন ইন্ডিয়ানা জোনস ছবির এই অভিনেতা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি ইন্ডিয়ানা জোনস নই। আমি একজন অভিনেতা। ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। এক্সট্রা অর্ডিনারি মিজারস তেমনই একটি ছবি।’ ৫৭ বছর বয়সী এই অভিনেতা কয়েক দিন আগেই অভিনেত্রী ক্যালিস্তা ফ্লোকহার্টকে বিয়ে করেছেন। ওয়েবসাইট।