পছন্দের পাঁচ গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি হাজারো গান গেয়েছেন। জনপ্রিয় গানের সংখ্যাও তাঁর কম নয়। এর মধ্য থেকে সৈয়দ আব্দুল হাদীর নিজের পছন্দের পাঁচটি গানের পেছনের গল্প নিয়ে এ আয়োজন।একবার যদি কেউ ভালোবাসতচলচ্চিত্র: জন্ম থেকে জ্বলছিকথা: আমজাদ হোসেনসুর: আলাউদ্দিন আলীএটি খুব জনপ্রিয় গান। আমার শ্রোতারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, গানটি আমি আমার স্বাভাবিক গলায় গাইনি। চলচ্চিত্রের গল্পে ছিল, নায়ক বুলবুলের গলায় আঘাত লেগেছে। সে আর আগের মতো গান গাইতে পারে না। সেভাবেই গানটা গাইতে হবে বলে পরিচালক বলে দিলেন। আমি আমার কণ্ঠ যথাসম্ভব অন্য রকম করে, একটু কর্কশ করে গাওয়ার চেষ্টা করলাম। শ্রোতারা সেটাই লুফে নিল। গল্পের প্রয়োজনে পরে সামিনা চৌধুরীও আলাদা করে গানটি গেয়েছেন।আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টারচলচ্চিত্র: গোলাপী এখন ট্রেনেকথা: গাজী মাজহারুল আনোয়ারসুর: আলাউদ্দিন আলীচার-পাঁচ দিন ধরে একটা গান করার চেষ্টা করছি, কিন্তু মনের মতো হচ্ছে না। আমজাদ হোসেনও আমার মতো খুঁতখুঁতে। শেষ পর্যন্ত যখন গানটি তৈরি হলো, তখনই আমরা বুঝতে পেরেছিলাম, গানটি জনপ্রিয় হবে। এরপর ছবিতে আনোয়ার হোসেন এতে কণ্ঠ মিলিয়েছেন। গানটির চিত্রায়ণও অনেক সুন্দর হয়েছিল। গানটি শুনতে ও দেখতে আমার এখনো ভালো লাগে। দেশ পত্রিকার তৎকালীন সম্পাদক সাগরময় ঘোষ গানটির বেশ প্রশংসা করেছিলেন।এই পৃথিবীর পান্থশালায় চলচ্চিত্র: যোগবিয়োগকথা: আবু হেনা মুস্তাফা কামালসুর: সুবল দাশতখন বিশিষ্ট সংগীত পরিচালক সুবল দাশের সহকারী সংগীত পরিচালক হিসেবে আমি কাজ করতাম। আমাদের দুজনের বাসাও ছিল মগবাজারে পাশাপাশি। একদিন হুট করে সুবলদা আমার বাসায় হাজির। সঙ্গে শ্রদ্ধেয় আবু হেনা মুস্তাফা কামাল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। আবু হেনা মুস্তাফা কামাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক। তাঁর সঙ্গে আমার অনেক স্মৃতি। স্যার আমার বাসায় বসে একদিকে গানটি লিখছেন, অন্যদিকে সুবলদা সুর করছেন। আর আমি পাশে বসে সুবলদাকে সাহায্য করছি। এভাবেই গানটি জন্ম নিল। কোথায় রেকর্ডিং করেছিলাম, তা এখন আর মনে নেই।চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে চলচ্চিত্র: ফকির মজনু শাহকথা: গাজী মাজহারুল আনোয়ারসুর: আলাউদ্দিন আলীসত্তরের দশকে চলচ্চিত্রের গানে নতুন একটা ধারার শুরু হলো। এটি সেই ধারার শুরুর দিকের গান। গানটির রেকর্ডিং করেছিলাম কাকরাইলের ইপসা স্টুডিতে। প্রথম দিন গাওয়ার পর আমার নিজেরই পছন্দ হলো না। আমি নিজ থেকেই বললাম, আবারও রেকর্ডিং করতে চাই। পরিচালক বললেন, দরকার নেই। ঠিক আছে। আমি বললাম, ‘না, আমি এর চেয়েও ভালো গাইতে পারব।’ শেষমেশ অনেকটা জোর করেই গানটি দ্বিতীয়বার রেকর্ড করলাম।গানটিতে অনেক লোকজ শব্দ ব্যবহার করা হয়েছে। লোকজ শব্দের মিশ্রণে গানের কথায় নতুন একটা স্বাদ এসেছে। এটা এই গানের একটা বড় দিক।কেউ কোনো দিন আমারে তো কথা দিল নাচলচ্চিত্র: সুন্দরীকথা: আমজাদ হোসেনসুর: আলাউদ্দিন আলীভারতীয় এক পত্রিকা একবার লিখল আমাদের তিনজনকে নিয়ে। আমরা তিনজন এক হলেই নাকি ভালো ভালো গান হয়। আমার মনে পড়ে, ওদের লেখার শুরুটা ছিল এ রকম: ‘আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী ও সৈয়দ আব্দুল হাদী—এই ত্রিনদীর সঙ্গমে বাংলাদেশে অনেক ভালো এবং জনপ্রিয় গান হচ্ছে।’ এই গানটিও তেমন একটি। গানটির পেছনে বিশেষ কোনো ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে না। ছবিতে ইলিয়াস কাঞ্চন কণ্ঠ মিলিয়েছিলেন এই গানে।