পঞ্চগড়ে নজরুল পাঠাগারের রবীন্দ্র উৎসব
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকীতে পঞ্চগড় নজরুল পাঠাগার আয়োজন করে চার দিনব্যাপী অনুষ্ঠান। কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রুপভিত্তিক কবিতা আবৃতি, রবীন্দ্রসংগীত, রচনা এবং আজীবন সদস্যদের আবৃত্তি প্রতিযোগিতা ও প্রবন্ধ পাঠ। ৫ থেকে ৮ মে পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানের সমাপনী দিনে নজরুল পাঠাগারের মিলনায়তনে প্রবন্ধ পাঠ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও নাটক কাবুলিওয়ালা মঞ্চায়ন করা হয়।সমাপনী দিনে রবীন্দ্রনাথের ওপর প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ও প্রভাষক মনি শঙ্কর দাসগুপ্ত। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সত্যেন্দ্রনাথ রায়, ধনেশ চন্দ্র বর্মণ, আনোয়ার হোসেন, শৈলী রেজা, তৃষ্ণা রানী, মো. আকতার হোসেন, কেয়া, অর্নিমা। এর পর কাবুলিওয়ালা নাটকের বেতার নাট্য পরিবেশন করে জেলা নাট্য সমিতি। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিজানুর রহমান, আকতার মুকুল, মান্নান, প্রহলাদ চন্দ্র, লাবণ্য অভিনয় করেন। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীন।