পঞ্চভাস্করের গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চভাস্কর আয়োজিত দ্বিমাসিক শ্রোতার আসরে গতকাল শনিবার ছয়ানট ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে একক গান করেছেন শিল্পী খায়রুল আনাম শাকিল। তিনি নজরুলের বর্ষাসহ বিচিত্র পর্যায়ের গান করেছেন এবং পাশাপাশি পুরোনো দিনের বাংলা গানও করেছেন। শুরু করেছেন নজরুলের বর্ষার গান দিয়ে।