পঞ্চম দিনে ছয়টি পথনাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে পথনাটক উৎসবের পঞ্চম দিনে গতকাল বুধবার ছয়টি নাটক পরিবেশিত হয়েছে। বাংলাদেশ পথনাটক পরিষদ মহান স্বাধীনতার মাস মার্চের প্রথম দিন থেকে শহীদ মিনারে ‘পথনাটকেই লড়াই আমার অসাম্প্রদায়িক দেশ গড়ার’ স্লোগান নিয়ে আয়োজন করেছে সপ্তাহব্যাপী পথনাটক উৎসব। রাজধানীসহ সারা দেশের ৪১টি নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেল চারটা থেকে শুরু হচ্ছে নাটক পরিবেশনা।
গতকাল ঢাকা পদাতিক পরিবেশন করে মাদারিকা খেইল, গাজীপুরের উন্মুক্ত থিয়েটার পরিবেশন করে হজমশক্তি, সিরাজগঞ্জের মৃত্তিকা নাট্যশালার পরিবেশনা ছিল ফেরারি নিশান, নাট্যধারার নাটকটি ছিল খবিশনামা, ঝিনাইদহের বনলতা নাট্য সংসদ পরিবেশন করে দুশমন ও যশোরের নোয়াপাড়া নাট্যগোষ্ঠীর পরিবেশনা ছিল বর্ণমালার পদাবলী।