পঞ্চাশে পা রাখলেন নিঃসঙ্গ ডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ হলিউড অভিনেত্রী ডেমি মুরের পঞ্চাশতম জন্মদিন। অ্যাস্টন কুচারের সঙ্গে ছয় বছরের সংসার ভেঙে যাওয়ার পর দুবাইয়ে একাকী নিজের জন্মদিন পালন করছেন তিনি। ডেমি মুরের জন্ম ১৯৬২ সালের ১১ নভেম্বর। অভিনেত্রী, প্রযোজক, গীতিকার ও মডেল হিসেবে তঁার খ্যাতি রয়েছে । মাত্র ১৬ বছর বয়সেই মডেলিং শুরু করেছিলেন তিনি। আশির দশকে ১৮ বছর বয়স থেকেই তঁার নাম ছড়িয়ে পড়তে শুরু করে। ১৯৮১ সালে `চয়েসেস' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেনন ডেমি মুর। বন্ধু নাওমি ক্যাম্পবেলের প্রেমিক ভ্লাদিমির ডরোনিনের জন্মদিনের উত্সবে অংশ নিতে ভারতের রাজস্থানে গিয়েছিলেন ডেমি। ১০ নভেম্বর ঘাগরা-চোলি পরা নিজের একটা ছবিও টুইটারে পোস্ট করেছেন তিনি। পঞ্চাশতম জন্মদিনে নতুন করে প্রেম খঁুজে ফিরছেন নিঃসঙ্গ ডেমি।