পঞ্চাশের দশকের গানে ঠোঁট মেলাবেন আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৫৮ সালে মধুমতি ছবিতে দিলীপ কুমারের গাওয়া একটি গান ২০১০ সালে গাইবেন আমির খান। বিমল রায়ের সেই ছবিতে মুকেশের গাওয়া ‘দিল তড়প তড়প’ তখন বেশ জনপ্রিয় হয়েছিল। এখন দিলীপ কুমারের পরিবর্তে গানটিতে ঠোঁট মেলাবেন আমির খান। তাঁর দ্বিতীয় স্ত্রী কিরন রাও পরিচালিত ধোবি ঘাট ছবিতে নতুন করে গানটিকে উপস্থাপন করা হবে। এ ব্যাপারে আমির নিজেই কথা বলেছেন প্রয়াত বিমল রায়ের পরিবারের সঙ্গে। বিমল রায়ের ছেলে জয় রায় আমিরকে সম্মতিও দিয়েছেন বলে জানা গেছে। শুধু তাই নয়, এই প্রথম একটি ৫০ বছর আগের পুরোনো একটি হিট গান ফিরে আসছে নতুন মোড়কে। গায়ক, কথা, সুর সবই এক। শুধু দিলীপ কুমারের বদলে থাকছেন আমির খান।