পট পট ফটাস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে এবার জয়া আহসান ও শাকিব খানের নাচ। নাচের প্রয়োজনে নানান রকমের প্রপস ব্যবহার করা হবে। বেলুন, ফুল ইত্যাদি। বিশাল এক প্যাকেটে বয়ে নিয়ে আসা হয়েছে অনেকগুলো বেলুন। কিন্তু মঞ্চে প্রবেশের রাস্তাটা এত ছোট যে সেখান দিয়ে এত বড় প্যাকেট ঢোকানো যাবে না। অনেক ঠেলেঠুলে ঢোকাতে গিয়ে যারপরনাই ভুগতে হলো সহায়তাকর্মীদের। পট পট শব্দে ফেটেও গেল কতক বেলুন। তাতে কি নাচ থেমে যাবে? মোটেও না। অবশিষ্ট বেলুন দিয়েই চলল নাচ।