পটারের গল্পটি মুড়োল
একে একে সাতটি সিঁড়ি পেরিয়ে অষ্টম সিঁড়িতে পা রেখেছে হ্যারি পটার সিরিজ, আর এটাই শেষ সিঁড়ি। অর্থাৎ হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ-২-ই এই সিরিজের শেষ কিস্তি। তবে এবারই প্রথম ত্রিমাত্রিক রূপে দেখা যাবে হ্যারি পটারদের। সিরিজের এই আখেরি কিস্তির পয়লা প্রদর্শন হতে যাচ্ছে এই মাসের ১৫ তারিখে, লন্ডনে। শুরুটা হয়েছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন দিয়ে, ২০০১ সালে। প্রথম দর্শনেই তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিল জে কে রাওলিংয়ের এই সৃষ্টি। আয় করেছিল ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার। এরপর কেবলই সাফল্যের সিঁড়ি ভাঙা। তাই শেষ পর্বটি নিয়েও বিশেষজ্ঞ ও হ্যারি পটার-সংশ্লিষ্ট সবারই প্রত্যাশা কেবলই ঊর্ধ্বমুখী। বলা বাহুল্য, প্রত্যাশার পেছনে যথেষ্ট কারণও বিদ্যমান। একে তো শেষ পর্ব, তার ওপর কাহিনিও যথেষ্ট টান টান পর্যায়ে। গোটা দুনিয়ার পটারপ্রেমীদের মনে একই প্রশ্ন—কী হবে এই পর্বে? ওয়েবসাইট।