পটারের বাজিমাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যারি পটার’ সিরিজের শেষ কিস্তিটি নিয়ে মানুষের আগ্রহের কমতি ছিল না। তার ওপর যুক্ত হয়েছিল ত্রিমাত্রিক রূপ। তাই দর্শক এককথায় লুফেই নিয়েছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ ২ ছবিটি। যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথম দুই দিনেই তা ঘরে তুলেছে ১৬৮ মিলিয়ন ডলার। ছবিটির সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস জানিয়েছে, প্রথম দিনেই পটার সিরিজের অষ্টম কিস্তিটি আয় করেছে ৯২ দশমিক ২ মিলিয়ন ডলার। পয়লা দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখন ‘ব্যাটম্যান’ সিরিজের দ্য ডার্ক নাইট ছবিটির। সেটির আয় ছিল ১৫৮ মিলিয়ন ডলার। এ পর্যন্ত ‘হ্যারি পটার’ সিরিজের ছবিগুলো (অষ্টম পর্বটি বাদে) আয় করেছে চার বিলিয়ন পাউন্ড। ওয়ার্নার ব্রসের কর্মকর্তা ড্যান ফেলম্যানের বিশ্বাস, ‘সন্দেহাতীতভাবে এই ছবি বিলিয়ন ডলার ঘরে তুলবে।’ ওয়েবসাইট।