পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গতকাল বুধবার সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘জয় বাংলা’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। এই ভাস্কর্যের নির্মাতা বিশিষ্ট ভাস্কর হামিদুজ্জামান খান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ছয় লাখ ও জনতা ব্যাংকের দেওয়া দুই লাখ টাকা ব্যয়ে এই স্মৃতি ভাস্কর্যটি নির্মিত হয়।