পড়শীর অ্যালবামে কলকাতার তিন সংগীতপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শী
পড়শী

পড়শীর তৃতীয় একক অ্যালবাম ‘পড়শী থ্রি’তে দেশীয় সংগীতপরিচালকদের পাশাপাশি কাজ করছেন কলকাতার তিনজন সংগীতপরিচালক। তাঁদের একজন দেব সেন। অন্য দুজন হলেন অম্লান চক্রবর্তী-পুপুন জুটি। দেব সেন পড়শীর জন্য তৈরি করেছেন রিদমিক ধাঁচের একটি দ্বৈতগান। এ গানের গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। গানটিতে পড়শীর সঙ্গে কণ্ঠ দেবেন একজন ভারতীয় শিল্পী।

অন্যদিকে অম্লান-পুপুন জুটির করা গানটি হবে একক। এটির গীতিকার রবিউল ইসলাম জীবন। চলতি সপ্তাহেই গান দুটির রেকর্ডিং হবে।

পড়শী বলেন, ‘অ্যালবামে বৈচিত্র্য আনতেই আমরা কলকাতার সংগীতপরিচালকদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, গানগুলো সবাই পছন্দ করবে।’

কলকাতার কয়েকটি বাংলা ছবি, যেমন ‘ফুলকলি’, ‘গ্রিন সিগন্যাল’, ‘মে আওয়ারা’ ‘দিওয়ানা’র জনপ্রিয় গানের সংগীতপরিচালক দেব সেন। অন্যদিকে নতুন সংগীতপরিচালক হিসেবে এরই মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে অম্লান-পুপুন জুটি।

পড়শীর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল ২০১০ সালের রোজার ঈদে। এরপর গত বছর ভালোবাসা দিবসে আসে ‘পড়শী টু’। এবার ঈদে ‘পড়শী থ্রি’ প্রকাশ করছে জি সিরিজ।