পড়শীর অ্যালবামে হিন্দি গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়শী তাঁর নতুন অ্যালবামে নানা চমক রাখার চেষ্টা করছেন। এবার ঈদের আগেই বাজারে আসার কথা আছে পড়শীর নতুন অ্যালবাম পড়শী থ্রি। এরই মধ্যে দেশের বাইরে গিয়ে অনেক অর্থ খরচ করে তৈরি করছেন মিউজিক ভিডিও। এবার জানালেন, নতুন অ্যালবামের জন্য ইমরানের সঙ্গে তিনি একটি হিন্দি গান গেয়েছেন। গানের কথা লিখেছেন মুম্বাইয়ের গীতিকার জোনায়েদ ওয়াসি।
সম্প্রতি ইমরানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। পড়শী বলেন, ‘অনেকটা কৌতূহল থেকে গানটি গেয়েছি। জোনায়েদ ওয়াসির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তাঁর উৎসাহেই গানটি করার সাহস পেয়েছি।’
পড়শী জানান, জোনায়েদ ওয়াসি মুম্বাইয়ের বিভিন্ন এফএম রেডিওতে গানটি প্রচারের আশ্বাস দিয়েছেন।
এদিকে পড়শী আজ কলকাতায় যাচ্ছেন। সেখানে সুরকার ও সংগীত পরিচালক দেবের সঙ্গে দ্বৈত কণ্ঠের একটি গানে কণ্ঠ দেবেন তিনি।