পড়ায় মন দেবেন ক্রিস্টেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম বয়সেই চলচ্চিত্রজগতে চলে আসায় পড়াশোনা শেষ করতে পারেননি। সেই ক্ষতি পুষিয়ে নিতে চান ক্রিস্টেন স্টুয়ার্ট। লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ভর্তি হয়েছেন তিনি। পড়বেন ইংরেজি সাহিত্যে।
ক্রিস্টেন পড়তে খুব ভালোবাসেন। আবার পড়া শুরু করার জন্য আর তর সইছে না তাঁর। তবে এটা তাঁর জন্য সহজ হবে না, খুব খাটতে হবে তাঁকে। কিন্তু পড়া শেষ করার পর তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন। বলেছে এক সূত্র।
এর আগে হ্যারি পটার ছবির অভিনেত্রী এমা ওয়াটসন ভর্তি হন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে। পিটিআই।