পণ্ডিত ভীমসেন যোশি আর নেই
ভারতরত্ন উপাধিতে ভূষিত ভারতের বিশষ্টি সংগীতজ্ঞ পণ্ডিত ভীমসেন যোশি আর নেই। আজ সোমবার সকাল আটটার দিকে পুনের সহয়াদ্রি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যকালে তঁার বয়স হয়েছিল ৮৮ বছর। গত মাসে বার্ধক্যজনিত শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর থেকে তঁাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। কিন্তু সেখানে তঁার অবস্থার তেমন উন্নতি হয়নি। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।ভারতরত্ন উপাধিতে ভূষিত পণ্ডিত ভীমসেন যোশি কর্ণাটকের গাডাক এলাকায় ১৯২২ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৬ ভাইবোনের মধ্যে ভিমসেন ছিলেন সবার ছোট। মৃত্যকালে পণ্ডিত ভীমসেন যোশি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তঁার মৃতু্যতে ভারতের সংগীতজগতে শোকের ছায়া নেমে আসে। শিল্পী শোভা মুদগাল ও শংকর মহাদেবন বলেছেন, ভীমসেন যোশির মৃতু্য ভারতের সংগীতজগতে সব ছাত্রের জন্য একটা বড় ধরনের শোক। তঁার মৃতু্যতে ভারতের শাস্ত্রীয় সংগীতের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। এ ক্ষতি কোনোভাবেই পূরণ করার মতো নয়। -বিবিসি