পণ্ডিত ভীমসেন যোশির অবস্থা সংকটাপন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে বার্ধক্যজনিত শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয় ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশিকে। কিন্তু শারীরিক অবস্থার তেমন একটা উন্নতি ঘটেনি তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন, বরেণ্য এই শাস্ত্রীয় সংগীতকারের অবস্থা এখন সংকটাপন্ন। আশার কথা শুধু একটাই, গত ১২ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।আগামী ফেব্রুয়ারি মাসে ৮৮ বছর পূর্ণ করবেন পণ্ডিত ভীমসেন যোশি। ওয়েবসাইট।