পণ্ডিত রবি শংকরকে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ যখন প্রেসে যাচ্ছে, ঠিক সে সময় আমরা খবর পেলাম, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট সাধক পণ্ডিত রবি শংকর মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। ৯২ বছর বয়স হয়েছিল তাঁর।আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় শিষ্য-বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর আয়োজন করেছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এই কনসার্টের মাধ্যমে পণ্ডিত রবি শংকর মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলা ও শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার কাজটি করেছিলেন।তাঁর স্মৃতিবাহী কয়েকটি ছবি ছেপে পণ্ডিত রবি শংকরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা।