পণ্ডিত রবি শঙ্করকে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর প্রতিষ্ঠা করেছেন ‘রবি শঙ্কর ইনস্টিটিউট ফর মিউজিক অ্যান্ড পারফর্মিং আর্টস’। ভবনটি তৈরি করতে খরচ হয়েছে আড়াই কোটি রুপি। আর এটি নির্মাণ করেছে ভি কে কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভি কে কনস্ট্রাকশনের অভিযোগ, এর নির্মাণ বাবদ এখন পর্যন্ত রবি শঙ্করের কাছে ১৫ লাখ রুপি পাওনা আছে তাদের। আর এই অর্থ আদায়ের জন্য সাত বছর ধরে তাগাদা দিয়েও কোনো ফল হয়নি। অবশেষে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা পাওনা আদায়ের জন্য সম্প্রতি দিল্লির আদালতে মামলা করেন। শুনানির পর আদালত রবি শঙ্করকে সাত বছরের সুদসহ ভি কে কনস্ট্রাকশনের পাওনা অর্থ পরিশোধ করার নির্দেশ দেন।