পণ্ডিত রবি শঙ্করকে স্মরণ
পণ্ডিত রবিশঙ্কর আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। যুক্তরাষ্ট্র থেকে এই কিংবদন্তির মৃত্যুর খবর ভারতে এসে পৌঁছার পর পুরো সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। অনেকেই শোক প্রকাশ করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, স্মৃতিচারণা করেছেন। তার মধ্য থেকে কিছু দেওয়া হলো এই প্রতিবেদনে।মনমোহন সিং, প্রধানমন্ত্রীএকটি যুগের পরিসমাপ্তি হলো পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে। আমার সঙ্গে পুরো জাতি তাঁর অনতিক্রম্য মেধার প্রতি সম্মান জানাচ্ছে, সম্মান জানাচ্ছে তাঁর শিল্প এবং বিনম্রতার প্রতি। তিনি ছিলেন আমাদের জাতীয় সম্পদ এবং বিশ্বের দরবারে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের শুভেচ্ছাদূত।পণ্ডিত বিরজু মহারাজতাঁকে আমি ভাইয়া বলে ডাকতাম। ছেলেবেলা থেকে তাঁর শুভকামনা পেয়ে এসেছি। আমার কাজে সব সময় খুশি হতেন, বলতেন আরও কঠোর পরিশ্রম করতে। দেশের মানুষের সামনে যে কজন সেতারের সুর পরিচয় করিয়ে দিয়েছেন, তাঁদের একজন তিনি। সেতার বাজাতে পছন্দ করতেন। যখন বাজাতেন, তখন প্রতিটি সুরের প্রকাশ থাকত তাঁর মুখে।এ আর রহমান সবচেয়ে বড় শুভেচ্ছাদূতকে হারাল ভারতের উচ্চাঙ্গসংগীত। আর ভারত হারাল ভারতরত্ন। সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।সাজন মিশ্রসেতারের রাজা পণ্ডিত রবিশঙ্কর আর নেই—এটা আমাদের জন্য বড় কষ্টের। তাঁর দেখানো পথে হাঁটছি আমরা। তাঁর মতো শিল্পী ১০০ বছরে একজন জন্ম নেয়। খুব কষ্টের দিন আমাদের জন্য। পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তাঁর আত্মা যেন শান্তি পায় এবং তাঁর ঐতিহ্য যেন আরও সামনে নিয়ে যেতে পারেন তাঁর অনুসারীরা।রাজন মিশ্রতিনি কেবল ভারতের শিল্পী ছিলেন না, ছিলেন গোটা বিশ্বের শিল্পী। সেতার এবং পণ্ডিত রবিশঙ্কর সমার্থক।তনুশ্রী শঙ্করউচ্চাঙ্গসংগীতের শিল্পীদের জন্য এটা বিরাট ক্ষতি। তরুণ প্রজন্মের জন্যও বিশাল ক্ষতি। আমি বঞ্চিত হব মহান এক শিল্পীর সুরের মূর্ছনা থেকে। সংগীতের ঈশ্বর ছিলেন তিনি।করণ জোহরশান্তিতে থাকুন পণ্ডিত রবিশঙ্কর, যিনি সৃষ্টি করেছেন কালজয়ী ও চিরন্তন অনেক কিছু।মহেশ ভাটজাতির সম্পদ পণ্ডিত রবিশঙ্কর আমাদের ছেড়ে চলে গেলেন। তবে তাঁর সংগীত গোটা বিশ্বের চেতনায় অনুরণিত হবে আজীবন।ঋতুপর্ণ ঘোষসকালটি ছিল অপার্থিব সৌন্দর্যে উদ্ভাসিত, কারণ হয়তো সকালটি উদ্যাপন করছিল পণ্ডিত রবিশঙ্করের বিদায়ের রাগ! শান্তিতে থাকুন।প্রিয়াঙ্কা চোপড়াসংগীতের একটি যুগের পরিসমাপ্তি হলো। এ বছর আমরা কয়েকজন লিজেন্ডকে হারিয়েছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। শান্তিতে থাকুন পণ্ডিত রবিশঙ্কর।সূত্র: এএনআই, আইএএনএস