পণ্ডিত রামকানাই দাশ স্মরণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্ডিত রামকানাই দাশের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজিত হয়েছিল স্মরণসভা। গত বছর ৫ সেপ্টেম্বর রামকানাই দাশ মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে ‘পণ্ডিত রামকানাই দাশ স্মৃতি পরিষদ’। প্রথমেই তাঁর ওপর নির্মিত তথ্যচিত্র ‘সুরের পথিক’ দেখানো হয়।
এরপর রামকানাই দাশ রচিত ও সুরারোপিত গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে লোকগবেষক সুমনকুমার দাশ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা করেন সংগীতশিল্পী অনুপ ভট্টাচার্য ও কাবেরী দাশ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্মৃতি পরিষদের পক্ষ থেকে গত পরশু থেকে কাবেরী দাশের পরিচালনায় রামকানাই দাশের গানের ওপর দুদিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। গতকালের অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।