পণ্ডিত রামকানাই দাশের অবস্থা সংকটাপন্ন

একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশ গুরুতর অসুস্থ। রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২৭ আগস্ট রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় রামকানাই দাশকে। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
আজ পণ্ডিত রামকানাই দাশের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নিউরো সার্জন কনক কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘তাঁর হূদযন্ত্র ঠিকমতো কাজ করছে না। তাঁর রক্তচাপও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ ছাড়া তিনি নিউমোনিয়ায় ভুগছেন।’
পণ্ডিত রামকানাই দাশকে ২০১৩ সালে মেরিল-প্রথম আলোর পক্ষ থেকে আজীবন সম্মাননা জানানো হয়। তিনি পুরাতনী বাংলা গান নিয়ে অনেক দিন যাবত্ কাজ করছেন। পুরাতনী বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন তিনি। দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন।