পণ্যের দূতিয়ালিতে সানি লিওনের আয় দেড় কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে সাফল্য পাওয়ার পর এবারে পণ্যের দূতিয়ালিতেও টেক্কা মারলেন সানি লিওন। সম্প্রতি এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, একটি এনার্জি ড্রিংকের নতুন দূত নির্বাচিত হয়েছেন এ ‘জিসম টু’ তারকা। বিনিময়ে তিনি পেয়েছেন দেড় কোটি ভারতীয় রুপি। বলিউডের অভিনেতা ও ব্যবসায়ী শচীন যোশির মালিকানাধীন এনার্জি ড্রিংকের দূত হিসেবে এর মধ্যেই চুক্তি স্বাক্ষর করেছেন মডেল ও অভিনেত্রী সানি লিওন। তাঁর পারিশ্রমিকের সঠিক অঙ্কটা গোপন রাখা হলেও ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কমপক্ষে দেড় কোটি রুপি ঝুলিতে ভরেছেন সানি। বিশাল অঙ্কের এ পারিশ্রমিক পাওয়ার মধ্য দিয়ে পণ্যের দূতিয়ালির ক্ষেত্রে বলিউডের প্রথম সারির তারকাদের কাতারে শামিল হলেন সানি।