পতি দর্শনে রাশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবের লাল গালিচায় হেঁটে ঐশ্বরিয়া রাই বচ্চন উড়াল দেবেন রাশিয়ার উদ্দেশে। সেখানে শুটিংয়ে ব্যস্ত পতিপ্রবর অভিষেক বচ্চন। কথা ছিল, কানে উপস্থিত থাকবেন দুজনই। কিন্তু শেষমেশ রাশিয়ার ওই শুটিংয়ের কারণে অ্যাশের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে। আর তাই নতুন এ পরিকল্পনা। ঐশ্বরিয়া প্রথমে যাবেন সেন্ট পিটার্সবার্গে। সেখানে একান্তে দুটি দিন কাটাবেন ছোট বচ্চনের সঙ্গে। স্ত্রীর এমন ঝটিকা সফরের কথা শুনে খাতা-কলম নিয়ে বসেছেন অভিষেক। ঠিক করে রেখেছেন প্রকৃতির খুব কাছাকাছি চলে যাবেন। ওয়েবসাইট।