পতিসরে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ প্রতিনিধি জানান, এ বছর রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে নওগাঁর পতিসরে। সোমবার বেলা আড়াইটায় রবীন্দ্র কাছারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বিশ্বকবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানুষের ধর্ম: রবীন্দ্রনাথ ও সমকালীন মানসিকতা’। এ বিষয়ে স্মারক বক্তব্য দেবেন হায়াৎ মামুদ।
জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, ১৯৯৩ সাল থেকে পতিসরে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপিত হয়ে আসছে। এবারই প্রথম পতিসরে কোনো রাষ্ট্রপতি আসছেন।