পতৌদি হাসপাতালের জন্য নিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পতৌদি হাসপাতালের তহবিল সংগ্রহের জন্য নিলামের আয়োজন করা হয়েছে। লন্ডনে এর আয়োজন করছেন প্রয়াত নবাব মনসুর আলী খানের সন্তান সাইফ আলী খান, সোহা আলী খান এবং স্ত্রী শর্মিলা ঠাকুর। ফুটবলার লিওনেল মেসির স্বাক্ষরসহ টি-শার্ট, ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের স্বাক্ষরসহ ক্রিকেট ব্যাট, থ্রি ইডিয়টস সিনেমায় কারিনা কাপুরের পরা একটি শাড়ি এবং সাবা আলী খানের নকশা করা কিছু গয়না বিক্রি হবে এই নিলামে। মুম্বাই মিরর।