প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী ট্যাং চিউ লিংয়ের বাড়ি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। হাতে আঁকা ছবি আর বিভিন্ন গাছের ফুল, পাতার সাহায্যে দারুণ সব নারী-অবয়ব তৈরি করেছেন তিনি। এ প্রসঙ্গে ট্যাং চিউ লিংয়ের বক্তব্য, ‘ফুল, পাতাগুলো কোন গাছের, তা আমার জানা নেই। এগুলো সংগ্রহ করেছি আবর্জনা, মায়ের বাগান আর খেলার মাঠ থেকে।’ এই না হলে শিল্পী! বোরডপান্ডা
গ্রন্থনা: মাহফুজ রহমান