পথ জানা নাই নাটকের প্রিমিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠিত ব্যারিস্টার আরশাদ মাহমুদ। তাঁর দুই ছেলে শাহেদ মাহমুদ ও জাহেদ মাহমুদ। তাঁরাও ব্যারিস্টার। একজন দেশে প্র্যাকটিস করছে আর অন্যজন লন্ডনে। শাহেদ হঠাত্ একদিন দুর্ঘটনায় মারা যান। পরিবারে নেমে আসে বিপর্যয়। এমন সময় লন্ডন থেকে দেশে আসেন জাহেদ। তাঁর সঙ্গে ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন তাঁদের মেয়েকে আবার বিয়ে দিতে চান। কিন্তু বিভিন্ন কারণে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়। এদিকে সুদর্শন জাহেদের জীবনে আরও অসংখ্য নারী আসে। অসংখ্য নারী এলেও প্রশ্ন আসে ভাবি ইয়াসমিনের কী হবে? ফিরে যাবে কি আবার পিতৃ গৃহে? নাকি ঘরণি হবে অন্য কার? এমনই এক গল্প নিয়ে গড়ে উঠেছে পথ জানা নাই নাটকের গল্প। আহমদ জামান চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ জামিম।৯ আগস্ট সোমবার রাত আটটা ৪০ মিনিট থেকে এটিএন বাংলায় দেখানো হবে নাটকটি।এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে নাটকটির রচয়িতা আহমদ জামান চোধুরী বলেন, ‘নাটকে কাজ করতে গেলে বাজেট সমস্যাসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এগুলো থেকে বের হয়ে এসে আমরা একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। এমনিতেই বর্তমানে আমাদের নাট্যজগতে বিভিন্ন বিভাগে দক্ষ লোকের খুব অভাব। তার পরও জামিম চেষ্টা করেছে পুরোপুরিভাবে নাটকটিকে ফুটিয়ে তুলতে।’এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজিশ আলী খান বলেন, ‘নাটকটির রচয়িতা আহমদ জামান চৌধুরী আমাদের পূর্বপরিচিত। আমি নিজেও উনার লেখার ভক্ত। তা ছাড়া এ নাটকের পরিচালক জামিমকে আমরা প্রথম থেকে নানা ধরনের ভয় দেখিয়ে আসছিলাম। যাতে সে নাটকটি ভালোভাবে তৈরি করে। তৈরির পর এখন এটি প্রচারের অপেক্ষায় আছে। জামিমের প্রতি আমার উপদেশ থাকবে দর্শকদের কথা মাথায় রেখেই যেন কাজটা আন্তরিকতার সঙ্গে কাজ করে। আশা করছি, তার পথ জানা নাই দর্শকপ্রিয়তা পাবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটকটির অভিনয়শিল্পী অপূর্ব ও প্রভা।নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, অপূর্ব, প্রভা, মুনিরা মিঠু, লুত্ফুর রহমান জর্জ, তানজিকা, মাহমুদুল ইসলাম মিঠু, আতাউর রহমান, মাহমুদ সাজ্জাদ, নাফিসা, সাজ্জাদ রেজা, মুনিয়া প্রমুখ।