পথচারীর জীবন বাঁচালেন ডাস্টিন হফম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি লন্ডনের হাইড পার্কে জগিং করতে গিয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাকের কবলে পড়েন ডেম্পস্টার নামের ২৭ বছর বয়সী এক যুবক। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন ‘কুংফু পাণ্ডা’খ্যাত হলিউডের বর্ষীয়ান অভিনেতা ডাস্টিন হফম্যান। ডেম্পস্টারকে সেই অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন ডাস্টিন। এ প্রসঙ্গে ডেম্পস্টারের উদ্ধৃতি দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, ‘সেদিন প্যারামেডিক না আসা পর্যন্ত আমার পাশেই ছিলেন ডাস্টিন হফম্যান। এমন বিপদে আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তাঁকে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে ডাস্টিন হফম্যানই আমার সবচেয়ে প্রিয় তারকা।’ডেম্পস্টারের চিকিত্সা করেছিলেন লন্ডন অ্যাম্বুলেন্সের মার্টিন ম্যাকআর্থার। তিনি জানিয়েছেন, ‘সেদিন কেউ একজন আমাদেরকে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছার পর প্রথম প্রত্যক্ষদর্শী হিসেবে ডাস্টিনের কাছ থেকে রোগীর বিষয়ে সবকিছু জানতে পারি আমরা। চিকিত্সা দেওয়ার আগে রোগী সম্পর্কে তথ্য পাওয়াটা খুবই জরুরি। সেই জরুরি কাজটিই করেছেন ডাস্টিন।’ মার্টিন আরও জানিয়েছেন, ‘ডেম্পস্টারকে চিকিত্সা দিতে আমাদের প্রায় ১৫ মিনিট সময় লেগেছে। এই পুরো সময়টাই সেখানে ঠায় দাঁড়িয়ে ছিলেন ডাস্টিন। সে সময় তাঁকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। ডেম্পস্টার কিছুটা সেরে উঠলে ডাস্টিন আমাদের প্রশংসা করে বলেন, শাবাশ, খুব ভালো কাজ করেছেন আপনারা।’