পথনাটক দিয়ে শেষ হলো বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিল বইমেলার আয়োজন। কিন্তু অন্যপ্রকাশ আয়োজিত কেন্দ্রীয় গণগ্রন্থাগারের বইমেলাটি কেবল তাতেই সীমাবদ্ধ থাকেনি। বই কেনা-বেচার সঙ্গে ছিল সংবর্ধনা, আড্ডা, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ এবং পথনাটক নিয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো অন্যপ্রকাশের ১০ দিনব্যাপী বইমেলার।৩ মার্চ এ মেলার উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গতকাল মেলার সমাপনী দিনে স্টলে উপস্থিত থেকে পাঠকদের সঙ্গে প্রাণচঞ্চল আড্ডায় মেতে ওঠেন অধ্যাপক মনজুরুল ইসলাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, নাসরিন জাহান, কবি মোহন রায়হান, মুজতবা আহমেদ মোরশেদ, শাকুর মজিদসহ আরও অনেকে। বসন্তের সন্ধ্যায় তাঁরা মেলা নিয়ে কথা বললেন। পাঠকদের সঙ্গে মেতে ছিলেন খোলামেলা আড্ডায়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী ও বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরাকে অন্যপ্রকাশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তৃতা করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।মেলার সমাপনী অনুষ্ঠানের শুরু হয় কবি মুজতবা আহমেদ মোরশেদের কবিতা পাঠ দিয়ে। তিনি ‘ভেবে দেখো ঈশ্বর এবার’ কবিতা আবৃত্তি করেন। এরপর মোহন রায়হান শোনান নিজের লেখা ‘ঘাতকের অভয়ারণ্যে’ কবিতাটি। কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে চলে বক্তব্য পর্ব। পরে উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় দুটি পথনাটক। সুবচন নাট্য সংসদ পরিবেশন করে দ্য ম্যাড নাটকটি। সাম্প্রতিক সময়ের এসএমএস বাণিজ্য নিয়ে রচিত হাস্যরসাত্মক নাটকটি দর্শকদের আনন্দ দিয়েছে। পরে অপেরার পরিবেশনায় ছিল নাটক কৈবল্য।