প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পথনাটক পরিষদের মুলতবীকৃত ‘পঞ্চম জাতীয় দ্বিবার্ষিক সম্মেলন’ আজ শুক্রবার বেলা ১১টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হবে। পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পথনাটক পরিষদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই মুলতবি সম্মেলনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে হওয়ার কথা ছিল। পরে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষকে নির্ধারণ করা হয়েছে। গত বছরের ২৪ অক্টোবর শিল্পকলা একাডেমীতে ‘পঞ্চম জাতীয় দ্বিবার্ষিক সম্মেলন’ অনুষ্ঠিত হলেও কমিটি গঠন নিয়ে জটিলতার কারণে মুলতবি করা হয়েছিল।