পথনাটক পরিষদের ২৫ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শহীদ মিনার প্রাঙ্গ​েণ বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত পথনাটকের রজতজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধনী দিনের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় শহীদ মিনার প্রাঙ্গ​েণ বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত পথনাটকের রজতজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধনী দিনের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো

সারি সারি দর্শকের হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘পথের আলোয় আনো সাম্য’, ‘পথের আলোয় আনো মুক্তি’। পথনাটক পরিষদের ২৫ বছরের কাজগুলো যেন ভাসছিল সেই প্ল্যাকার্ডের লেখায়। ‘জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন রুখবে এবার জনগণ’ এই স্লোগানে বাংলাদেশ পথনাটক পরিষদের ২৫ বছর পূর্তি উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘এ দেশের সংস্কৃতিকর্মীরা সব সংকটে তাঁদের ভূমিকা পালন করেছে। আমি আজও মনে করি আমাদের দেশের সংস্কৃতিকর্মীরা সত্যিকারভাবেই সেই ভূমিকাটি পালন করবেন।’
উপস্থিত ছিলেন নাসিরউদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী, হাসান আরিফ, আহকাম উল্লাহ সাইফুল ইসলাম মাহমুদ, আহাম্মেদ গিয়াস ও মান্নান হীরা। উদ্বোধনী সংগীত ও কোরিওগ্রাফি পরিবেশন করে প্রাচ্যনাট। অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় পথনাটক শিকারি। রজতজয়ন্তী পূর্তি উপলক্ষে প্রতি শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় পথনাটক প্রদর্শনী চলবে আগামী বছরের পয়লা মে পর্যন্ত।