পথনাটকে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাক হাবিলদার: উছ তিনকো তবিয়ত খুব খারাপ হোগিয়া স্যার। বেশিক্ষণ টিকবে বলে মনে হচ্ছে না স্যার।পাক কর্নেল: ফিল্ড অ্যাম্বুলেন্সকে খবর দাও।পাক হাবিলদার: এখন শুধু শ্বাসকষ্ট হচ্ছে স্যার।রাস্তা নাচিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২ মার্চ শুরু হয়েছিল পথনাটক উৎসব। উৎসবের তৃতীয় দিন ৪ মার্চ চলছিল আরণ্যক নাট্যদলের প্রযোজনা আগুনের ডালপালা। সংলাপগুলো এই নাটকের। ‘মুক্তিযুদ্ধের শেষ নাই, যুদ্ধ শেষে যুদ্ধ চাই’ শিরোনামে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ২ থেকে ৭ মার্চ—ছয় দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ভাষাসৈনিক আহমদ রফিক। এ সময় উপস্থিত ছিলেন পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঝুনা চৌধুরী, গোলাম কুদ্দুছ, আকতারুজ্জামান কিরণ প্রমুখ। বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে শুরু হওয়া উৎসবের উদ্বোধনী দিনে এখানে চারটি নাটক মঞ্চস্থ হয়—নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের বর্ণচোরা, দৃষ্টিপাত নাট্যসংসদের জোড়াতালি, নাট্যডুগির হাটবাজার এবং অনুশীলন নাট্যদলের জাগরণের পালা। ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৪৫টি নাট্যদল এবার অংশ নিচ্ছে এই উৎসবে। বিকেল পাঁচটা থেকে এখন প্রতিদিন শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয় নাট্য-দর্শকদের পদভারে। সহিংস নয়, অহিংস তাঁদের সবার প্রতিবাদের ভাষা। উৎসবের নাটকগুলোতে প্রতিদিন একটি বক্তব্যই উচ্চারিত হচ্ছে বারবার—‘সব যুদ্ধাপরাধীর বিচার চাই।’ শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদের এই উৎসব প্রথম হয়েছিল ২০০২ সালে। এবার চলছে ত্রয়োদশ আয়োজন। ‘শুধু ঢাকাতে নয়, এই উৎসব পালাক্রমে চলবে সারা দেশে’—জানিয়ে পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা বলেন, ‘প্রতিষ্ঠার প্রথম থেকেই যুদ্ধাপরাধীদের শাস্তি দাবি করছি আমরা। আজ সেই দাবিতে ছাত্র, যুবক, পেশাজীবী, সংস্কতিকর্মী—সবাই ঐক্যবদ্ধ। এই জাগরণে নতুন প্রজন্মের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা।’ আজ ৭ মার্চ শেষ হবে পথনাটক উৎসব। এদিকে, পথনাটককে সঙ্গী করে একইভাবে আন্দোলনে নেমেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে এর মধ্যেই তারা মঞ্চে এনেছে একাধিক পথনাটক। নাটকগুলোর ব্যাপ্তি ২০-৩০ মিনিট। ফেডারেশন সূত্রে জানা যায়, নবীন-প্রবীণ নাট্যকার ও নির্দেশকদের সমন্বয়ে নাটকগুলো এখন প্রতিদিনই মঞ্চস্থ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ১ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে শুরু হয়েছে নাটকের মাধ্যমে এই প্রতিবাদী আন্দোলন।