পথনাটকে মুক্তিযুদ্ধের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪০ বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, কিন্তু এখনো যুদ্ধাপরাধের বিচার হয়নি। বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা বিভ্রান্তির শিকার। তাদের কাছে সঠিকভাবে পৌঁছেনি সেই রক্তাক্তকালের বার্তা। সেই বার্তা তুলে ধরেছে বেশ কিছু পথনাটক। গতকাল রোববার বিকেলে এমনি কয়েকটি নাটক পরিবেশিত হয় বাংলাদেশ পথনাটক উৎসবে। থিয়েটার চারনিক পরিবেশন করে আর কতদিন এবং ঢাকা থিয়েটার জিয়ন্তকাল। এ ছাড়া নরসিংদীর বাংলা নাট্যম পরিবেশন করে সিংহাসন। নাটক মড়া পরিবেশন করে নাট্যভূমি। নাট্যযোদ্ধা পরিবেশন করে এবার তোরা মানুষ হ। কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ মার্চ মাসের শুরু থেকেই সপ্তাহব্যাপী পথনাটক উৎসবের আয়োজন করে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০টি দল অংশ নেয়। উৎসবের বেশির ভাগ নাটকই মুক্তিযুদ্ধভিত্তিক। আজ সোমবার উৎসবের শেষদিন। বেঙ্গল ফাউন্ডেশন ও স্কিরার চুক্তি স্বাক্ষরআন্তর্জাতিকভাবে পরিচিত ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ইতালির স্কিরার সঙ্গে বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন একটি অংশীদারিমূলক কার্যক্রমে অংশ নেবে। ১০ বছর মেয়াদি এই কার্যক্রমের আওতায় দেশের বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম নিয়ে বিশ্বমানের বই ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। এ সম্পর্কে গতকাল রোববার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং স্কিরার পক্ষে সংস্থার ইন্টারন্যাশনাল কমিশনস এডিটর রোজা মারিয়া ফালভো। এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো, শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরী স্বাগত বক্তৃতা করেন।এ সময় জানানো হয়, বেঙ্গল ফাউন্ডেশন ও স্কিরার যৌথ উদ্যোগে প্রকাশিত গ্রন্থাবলি বিশ্বব্যাপী প্রচারিত হওয়ায় সারা বিশ্বের শিল্পরসিক ও বোদ্ধাদের মধ্যে বাংলাদেশের শিল্প ও শিল্পী সম্পর্কে একটি ধারণা সৃষ্টি হবে। এটি দেশের শিল্প ও শিল্পীর ভবিষ্যৎ পথচলাকে আরও গতিশীল ও মহিমান্বিত করবে। অনুষ্ঠানে স্কিরার পরিচয় তুলে ধরে বক্তব্য দেন রোজা ফালভো। তিনি জানান, অ্যালবার্ট স্কিরা ১৯২৮ সালে স্কিরা প্রতিষ্ঠা করেন। ১৯৩০ সালে পাবলো পিকাসোর ৩০টি মূল এনগ্রেভিং এবং ১৯৩২ সালে অঁরি মাতিসের ২৯টি মূল এচিং-সংবলিত ফোলিও স্কিরার অন্যতম প্রকাশনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাসান আজিজুল হককে সংবর্ধনারাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সাহিত্য ও দর্শনে বিশেষ অবদান রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে সংবর্ধনা দিয়েছে।গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী। এস এম আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সনৎ কুমার সাহা, মলয় ভৌমিক, আবদুল হাই তালুকদার প্রমুখ।